ল্যাপটপের পর এবার ৪জি মোবাইল ফোন আনছে দোয়েল। কে ৯ মডেলের এই ফোনটি হবে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত। বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) গাজীপুর কারখানায় এই ফোনটি তৈরি করা হচ্ছে। ওকে মোবাইলের কারিগরি সহায়তায় এই প্লান্টটি পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার দোয়েল ব্র্যান্ডের নামে এই মোবাইল ফোনটি উদ্বোধনের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সহসাই উদ্বোধন হবে দোয়েল এর নতুন মডেলের মোবাইল ফোন।

তিনি জানান, মোবাইলের পাশাপাশি দোয়েলের নতুন মডেলের ল্যাপটপ এখন সংযোজন লাইনে রয়েছে। জাতীয় কীবোর্ড (বিজয়) মুদ্রিত ল্যাপটপটি সহসাই বাজারে আসবে দেশের একটি সেরা পণ্য হিসেবে।
অবশ্য দোয়েল মোবাইল ও ল্যাপটপের মূল্য ও কনফিগারেশন বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।